রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

৩৬টি যুদ্ধবিমান কিনছে ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

india_franceআওয়ার ইসলাম: ফ্রান্স থেকে ৩৬টি রাফাল মডেলের যুদ্ধবিমান কেনার চুক্তিতে সই করেছে ভারত সরকার।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকার এ সংক্রান্ত চুক্তি পত্রে সই করেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

এ সময় ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী জ্যঁ ইভ লে দ্রিয়াঁ উপস্থিত ছিলেন।

জানা যায়, চুক্তি অনুযায়ী ৩৬টি যুদ্ধবিমান কিনতে ভারতীয় মুদ্রায় প্রায় ৫৮০০০ কোটি রুপি ব্যয় করবে সরকার।

দুই ইঞ্জিন বিশিষ্ট এই যুদ্ধ বিমানগুলো ১০০ কিলোমিটার দূরে অবস্থিত শত্রু বিমানে ক্রুস মিসাইলের মাধ্যমে আঘাত হানতে সক্ষম। যুদ্ধবিমানের প্রথম চালানটি ভারতে আসতে ১৮ মাস সময় লাগবে বলেও জানিয়েছে সংবাদমাধ্যম।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ