শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

জর্ডানে ব্রাদারহুডের বিশাল জয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jordan-mbআওয়ার ইসলাম: জর্ডানের সাধারণ নির্বাচনে মুসলিম ব্রাদারহুড বড় রকমের সাফল্য পেয়েছে। জিতেছে ১৫ টি আসন। আসনসংখ্যা যদিও কম কিন্তু সার্বিক বিবেচনায় বিশ্লেখরা একে বিরাট অর্জন বলে মনে করেছেন।

পার্সেন্টিজের হিসাবে নির্বাচনে মুসলিম ব্রাদারহুড-সমর্থিত প্রার্থীরা ভোট পেয়েছে ২৪ ভাগ ভোট। তবে সমিকরণ জটিল হওয়ায় আসন পেয়েছে মাত্র ১২ ভাগ। ১৩০ আসনবিশিষ্ট জর্ডান পার্লামেন্টে তারা পেয়েছে ১৫টি। বাকিগুলো গেছে রাজপরিবারের সমর্থিত ব্যবসায়ী ও গোত্রপতিদের ভাগে।

ব্রাদারহুডের নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তা আলী আবু আল-শুক্কর বলেন, যে আইনে বুধবার এই নির্বাচন হয়েছে, তা পক্ষপাতদুষ্ট। এ ধরনের আইনের নজির বিশ্বে আর কোথাও নেই।

তারপরও তিনি তাদের ১৫টি আসনে জয়কে বিরাট সাফল্য বলে জানান।

৮ বছরের মধ্যে এই প্রথম ব্রাদারহুড নির্বাচনে অংশ নিল। তারা ২৩টি আসনে প্রাথী দিয়েছিল। ভোটার উপস্থিতি ছিল ৩৭.১ ভাগ।
এই নির্বাচনে বামপন্থী বা জাতীয়তাবাদীদের কেউ নির্বাচিত হতে পারেননি।

মিসর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতে ব্রাদারহুডের বিরুদ্ধে ব্যাপক দমনপীড়ন চললেও গ্রুপটি যে এখনো মধ্যপ্রাচ্যে ব্যাপক জনপ্রিয়, এই নির্বাচনে তা আবারো প্রমাণিত হলো।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ