মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

যুদ্ধ হলে পাকিস্তানের পক্ষে থাকবে চিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pak-chinaআওয়ার ইসলাম: ভারত পাকিস্তান যুদ্ধ হলে পাকিস্তানের প্রতি নিজেদের সমর্থন রাখার কথা জানাল চিন। এমনকি কাশ্মীর প্রশ্নে পাকিস্তানের পক্ষেই আছে চীনের অবস্থান।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গতকাল শুক্রবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আয়োজিত এক বৈঠকে লাহোরের নিযুক্ত চীনের কনসাল জেনারেল ইয়ু বোরেন এ কথা জানান।

ইয়ু বোরেন বলেন, ‘যে কোনো আগ্রাসন মোকাবিলায় আমাদের দেশ পাকিস্তানকে সহযোগিতা করবে।’

পাকিস্তানের সংবাদপত্র ‘ডন’ জানিয়েছে, গতকাল শুক্রবার ছিল পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফের জন্মদিন। আর জন্মদিনে শুভেচ্ছা জানান কনসাল জেনারেল ইয়ু বোরেন।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

চীনের পক্ষ থেকে ইয়ু বোরেন বলেন, ‘কাশ্মীর ইস্যুতে আমরা পাকিস্তানের পক্ষে আছি। কাশ্মীরে (ভারতশাসিত) নিরস্ত্র মানুষের ওপর অত্যাচার করার কোনো যুক্তিই নেই। কাশ্মীরের মানুষের মতামতের ওপর ভিত্তি করেই কাশ্মীর সমস্যার সমাধান করা প্রয়োজন।’

ভারতশাসিত কাশ্মীরে কয়েক মাস ধরেই চলছে অস্থিরতা। আর চলতি মাসে কাশ্মীরের উরি এলাকায় এক হামলায় ১৮ জন ভারতীয় সেনাসদস্য নিহত হন। এ ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত। আর এর জবাবও ভারত দেবে বলে হুমকি দিয়েছে।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ