শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

ভারতের বীরত্ব কেবল সিনেমাতেই: মাসুদ আজহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

masud-ajharআওয়ার ইসলাম: ‘ভারতীয়দের যত বীরত্ব সে বলিউডের ছবিতেই’‌ বললেন পাকিস্তানের জঙ্গি সংগঠন জৈশ ই মুহম্মদের প্রধান মাওলানা মাসুদ আজহার।

এর আগে ভারত দাবি করেছে, পাঠানকোট হামলার মতো উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলার ঘটনাতেও জৈশ ই মুহম্মদের হাত রয়েছে।

মাসুদ আজহারের কথাবার্তার একটি রেকর্ডিং নিজেদের অনলাইন মুখপাত্র ‘‌রঙ্গনুর’‌–এ প্রকাশ করেছে জৈশ ই মুহম্মদ। তাতে উর্দু ভাষায় মাসুদ আজহার বলেছেন, ভারতীয়দের মধ্যে দেশপ্রেমের ছিটেফোঁটাও নেই। কিন্তু বলিউড ছবি তৈরি করতে গেলেই দেশের প্রতি ভালবাসা জেগে ওঠে। ছবিতে সবসময় পাকিস্তানকে খাটো করে দেখানো হয়। বাস্তবে যেসব নায়করা নিজের ছায়া দেখলেও ভয় পায়, ছবিতে তাদের হাতেই পাকিস্তান দুরমুশ হতে দেখা যায়। এক একটা দৃশ্যে দেখা যায় পাকিস্তানে ঢুকে মুজাহিদিনদের টানতে টানতে নিয়ে যাচ্ছে ওরা। একটা গুলিও ছুঁতে পারছে না। কিন্তু ওরা একটা গুলি ছুঁড়লেই একাধিক মুজাহিদিনের লাশ পড়ে যাচ্ছে।

পাঠানকোট সেনা ঘাঁটিতে হামলার পর মাসুদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে রাষ্ট্রপুঞ্জে আর্জিও জানিয়েছিল। কিন্তু তাতে বাগড়া দেয় চীন।

সূত্র: আজকাল অনলাইন ইন্ডিয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ