রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা

সার্কের সম্মেলনে অংশগ্রহণ করতে পাকিস্তানে ভারতীয় প্রতিনিধিদল!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ourislam-ip-copyআওয়ার ইসলাম : কাশ্মীরের উরিতে ১৮ সৈন্য নিহতের ঘটনায় চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানে পৌঁছেছেন ভারতের একটি প্রতিনিধিদল। সার্কের দুর্নীতিবিরোধী এক সম্মেলনে যোগ দিতে তারা পাকিস্তান পৌঁছান। সোমবার থেকে শুরু হতে যাওয়া সম্মেলনটি অনুষ্ঠিত হবে পাকিস্তানের রাজধানী ইসলামবাবাদে।

দুর্নীতিবিরোধী প্রথম সার্ক সম্মেলনে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির কেন্দ্রীয় ভিজিলেন্স  কমিশনের মহাপরিচালক শ্রী প্রেমাংশু বিশ্বাস। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানিয়েছেন পাকিস্তানের জাতীয় অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো-এনএবির কর্মকর্তারা।

সম্মেলনে যোগ দিতে ভারত ছাড়াও এরই মধ্যে পাকিস্তানে পৌঁছেছেন শ্রীলংকা, নেপাল, ভুটান এবং মালদ্বীপের প্রতিনিধিরা ।

তবে  বাংলাদেশ ও আফগানিস্তানের কোনো প্রতিনিধি এখন পর্যন্ত সম্মেলনে যোগ দিতে পাকিস্তানে গিয়েছে কি না তা এখনো জানা যায় নি।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ