রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের খুতবায় ঈমানের ওপর মৃত্যু ও তরুণ প্রজন্মের সুশিক্ষার ওপর গুরুত্বারোপ যুক্তরাজ্যের কেমব্রিজে খতমে নবুয়ত সম্মেলন ট্রাইব্যুনালে সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ দাখিল গাজায় ৬০০ হাফেজকে সম্মাননা দিল আমিরাত চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

তুর্কি গোয়েন্দা সংস্থার ৮৭ জন বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

turkআওয়ার ইসলাম : তুরস্কে গত ১৫ জুলাইয়ের ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে এবার তুর্কি গোয়েন্দা সংস্থার ৮৭ জনকে বরখাস্ত করা হয়েছে। যেখানে গোয়েন্দা সংস্থার লোক দিয়ে এতদিন দেশের বিভিন্ন স্তরে সন্দেহভাজনদেরকে আটক ও বরখাস্ত করা হচ্ছিল সেখানে এখন সেই গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদেরকে একই অভিযোগে বরখাস্ত করা হলো।

তুরস্কের সংবাদমাধ্যম খবর দিয়েছে- কিছুদিন আগে ন্যাশনাল ইন্টেলিজেন্স অর্গানাইজেশন বা এমআইটি’র যে ১৪১ জনকে বরখাস্ত করা হয়েছে এই ৮৭ জন তার বাইরে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, বরখাস্ত হওয়া ৮৭ জনের মধ্যে ৫২ জনের নামে ফৌজদারি মামলা করা হয়েছে। এছাড়া, আরো ১২১ জনের নামে অটকাদেশ জারি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এসব ব্যক্তিকে গ্রেফতারের জন্য এরইমধ্যে ১৮টি জয়গায় অভিযান চালিয়েছে তারা।

১৫ জুলাইয়ের ব্যর্থ সেনা অভ্যুত্থানের ঘটনায় অন্তত ২৭০ জন নিহত ও ২,১০০ ব্যক্তি আহত হয়। তুরস্কের একদল সেনা এ অভ্যুত্থানের চেষ্টা চালিয়েছিল এবং এ কাজে তারা হেলিকপ্টার ও ট্যাংক ব্যবহার করে। এ ঘটনায় তুরস্কের বিরোধীদলীয় নেতা ফতেহউল্লাহ গুলেন জড়িত বলে তুর্কি সরকার অভিযোগ করে আসেছ। তবে গুলেন এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।

সূত্র : পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ