রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

মিয়ানমারে ধর্ম অবমাননার অভিযোগে ডাচ পর্যটক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

myanmar-carchআওয়ার ইসলাম : মিয়ানমারে বৌদ্ধ ধর্মের অবমাননার অভিযোগে নেদারল্যান্ডসের একজন পর্যটককে গ্রেফতার করা হয়েছে।

অভিযোগে বলা হয়, ক্লাস হেইটেমা নামের ওই ডাচ পর্যটক মান্দালয় শহরে এক বৌদ্ধ ভিক্ষুর ধর্মীয় উপদেশমূলক বক্তৃতা চলতে থাকার সময় তার লাউডস্পীকারের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। লাউডস্পীকারে ওই ধর্মীয় বক্তৃতা রিলে করা হচ্ছিল। খবরে বলা হয়, বক্তৃতার শব্দে বিরক্ত হয়েই ক্লাস হেইটেমা এ কাজ করেন।

মিয়ানমারের পুলিশ বলছে, তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আনা হয়েছে। দন্ডিত হলে হেইটেমার দু বছর পর্যন্ত জেল হতে পারে।

এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে মান্দালয় শহরে যে হোটেলে হেইটেমা অবস্থান করছিলেন, তার সামনে শুক্রবার রাতে ক্রুদ্ধ জনতার ভিড় জমে যায় বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা গেছে। এর পর পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়।

সূত্র : বিবিসি

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ