মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

সিরীয় শরণার্থীকে বিয়ে করতে যাচ্ছেন বৃটিশ ত্রাণকর্মী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

syeiaআওয়ার ইসলাম : ফ্রান্সের ক্যালেতে 'জঙ্গল' নামে পরিচিত অবৈধ শরণার্থী শিবিরের বাসিন্দা এক সিরীয় যুবককে বিয়ে করতে যাচ্ছেন এক ব্রিটিশ নারী - যিনি ওই শিবিরে স্বেচ্ছাসেবকের কাজ করতে গিয়ে তার প্রেমে পড়েছিলেন।গত বছর ৪১ বছর বয়স্ক ব্রিটিশ স্বেচ্ছাসেবী সারা গেটন খাবার বিতরণ করতে উত্তর ফ্রান্সের ইংলিশ চ্যানেল-সংলগ্ন ওই শিবিরে যান।

এই শরণার্থী শিবিরে সাত থেকে ১০ হাজার লোক বাস করেন - যারা সিরিয়াসহ মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে অবৈধ পথে ইউরোপে এসেছেন, এবং এদের সবারই লক্ষ্য কোন ট্রেন, বাস বা ট্রাকে উঠে ব্রিটেনে ঢোকা । তার প্রণয়ী সিরীয় যুবকের নাম হামুদ খলিল। তিনি সিরিয়ার আলেপ্পো থেকে পালিয়ে আসা একজন আইনের ছাত্র। দি সানডে টাইমস পত্রিকাকে তারা বলেন, তাদের মধ্যে প্রথম দৃষ্টি বিনিময়ের বেশ কয়েক দিন পর মি. খলিল সাহস সঞ্চয় করে সারার ফোন নম্বর জানতে চান।

সারা গেটন বলেন, আমাদের হয়তো একটা পানশালাতে বা কোন অফিসে দেখা হতে পারতো। কিন্তু ভাগ্যক্রমে আমাদের দেখা হয় ক্যালের 'জঙ্গল'-এ। 'এখানে স্বেচ্ছাসেবীরা গিয়ে শরণার্থীদের সাথে যৌন সম্পর্ক গড়ে তুলছে' - সংবাদমাধ্যমে প্রকাশিত এমন অভিযোগ তিনি অস্বীকার করেন। এক সপ্তাহ পর সারা লন্ডন ফিরে যান, তবে কিছুদিনের মধ্যেই তিনি চাকরি ছেড়ে দিয়ে আবার ক্যালেতে আসেন, এবং তখন দুজনের মধ্যে ঘনিষ্ঠতা হয়। কয়েক সপ্তাহ পর খলিল বিয়ের প্রস্তাব দেন।

সারা গেটন এর মধ্যে আবার ইংল্যান্ড ফিরে যান, এবং তখন খলিল একটি ট্রাকের পেছনে চড়ে অবৈধ পথে ব্রিটেনে প্রবেশ করেন। যদিও তিনি মিজ গেটনের কাছে অঙ্গীকার করেছিলেন যে তিনি এটা করবেন না। লডনের প্রভাতী দৈনিক মেট্রো জানাছে, খলিলকে পাঁচ বছরের জন্য ব্রিটেন থাকার অনুমতি দেয়া হয়েছে, এবং তিনি ও সারা এখন বিয়ের পরিকল্পনা করছেন।

সূত্র : বিবিসি

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ