শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

ভারতীয়দের যুদ্ধ শুরু; দুই সৈন্যসহ তিন পাকিস্তানি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kasmir-borderআওয়ার ইসলাম : ভারতীয় সেনাবাহিনী সীমান্ত রেখা পার হয়ে আজাদ কাশ্মিরে ঢুকে পাকিস্তানি সেনাবাহিনীর অবস্থানে গুলিবর্ষণ করেছে। জনবসতির ওপর মর্টারের গোলাও ছুড়েছে। ভারতীয় সেনাবাহিনীর গুলিতে দুই পাকিস্তানি সৈন্যসহ তিন জন নিহত হয়েছে।

রাত দুইটার সময় শুরু হয়ে সকাল আটটা পর্যন্ত গোলগুলি অব্যাহত ছিলো। এ সময় পাকিস্তানের সীমান্ত এলাকায় ভীতি ছড়িয়ে পড়ে।

ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে আজ দুপুরে সংবাদ সম্মেলন করে বলা হয়, ঐ অভিযানে সন্ত্রাসী ও তাদের যারা সাহায্য করতো তাদের হতাহতের সংখ্যা উল্লেখযোগ্য।

তবে পাকিস্তান সেনাবাহিনীর দেয়া জবাবি বিবৃতিতে বলা হয়েছে, অভিযুক্ত সন্ত্রাসবাদীদের ঘাঁটিতে যে সার্জিকাল স্ট্রাইকসের কথা বলা হচ্ছে সেটা একটা বিভ্রম, একটা মিথ্যা প্রভাব সৃষ্টির জন্য এটা ভারতের ইচ্ছাকৃত ভাবে করা। তারা বলছে, ভারতের সেনাবাহিনীর সাথে গোলা-গুলিতে দুইজন পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে।

সূত্র : ডেইলি পাকিস্তান

এফএফ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ