মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

সিঙ্গাপুরে ইসলাম নিয়ে কটাক্ষ করায় ব্লগারের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nastikআওয়ার ইসলাম : ইসলাম নিয়ে কটাক্ষ করায় সিঙ্গাপুরে ১৭ বছর বয়সী এক ব্লগারকে আজ  বৃহস্পতিবার ৬ সপ্তাহের কারাদণ্ডসহ ১৪৬৫ মার্কিন জলারের জরিমানা করেছে আদালত। খবর রয়টার্স ও হিন্দুস্তান টাইমসের।

এই কিশোর ব্লগারের নাম আমোস ইয়ে।তার বিরুদ্ধে গতকাল বুধবার ইসলাম ধর্মকে কটাক্ষ করে একটি ছবি ও দুটি ভিডিও নির্মাণের পাশাপাশি তা শেয়ার করার অভিযোগ প্রমাণিত হয়েছে। গতমাসে তার বিরুদ্ধে মুসলিম ও খ্রিস্টানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনাসহ ৩টি অভিযোগ দায়ের করা হয়।

বিচারক অং হিয়ান সান মামলার রায়ে বলেন, বিভিন্ন সময়ে এই কিশোর নানারকম আক্রমণাত্মক ও অপমানসূচক শব্দ প্রয়োগ করে মুসলিম ও খ্রিস্টান ধর্মাবলম্বিদের মনে আঘাত করেছে। তার এমন কর্মকা- সমাজে অস্থিরতা ও বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে। জনস্বার্থে আদালত এ ধরনের কর্মকাণ্ড সহ্য করবে না।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ