শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

আটক সেনাকে ফিরিয়ে আনতে সব চেষ্টা চালাচ্ছে ভারত: রাজনাথ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

raznathআওয়ার ইসলাম : ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আজ(শুক্রবার) বলেছেন, পাকিস্তানের হাতে গতকাল আটক হওয়া ভারতীয় সেনাকে ফিরিয়ে আনার জন্য সব চেষ্টা চালানো হচ্ছে।

অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত এক বৈঠকে অংশ গ্রহণে শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় রাজধানী নয়াদিল্লিতে এ কথা বলেন তিনি।

রাজনাথ আরো বলেন, আটক সেনার দ্রুত মুক্তির জন্য ইসলামাবাদের সঙ্গে আলাপ করবে নয়াদিল্লি।

নিয়ন্ত্রণ রেখা বা এলওসি নামে পরিচিত কাশ্মির সীমান্ত থেকে ভারতীয় সেনাকে আটক করেছে পাক বাহিনী। অবশ্য ভারতীয় সেনাবাহিনী  দাবি করছে,  ৩৭ রাষ্ট্রীয় রাইফেলের একজন সেনা অস্ত্রসহ পথ ভুলে পাকিস্তানে ঢুকেছে। ২২ বছর বয়সী সেনার নাম চান্দু বাবুলাল চৌহান বলে জানানো হয়েছিল।

সূত্র : পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ