রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা

পাকিস্তানে বন্দি ভারতীয় সেনার নানীর মৃত্যু; স্বজনদের কাছে রাজনাথের ফোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ind-naniআওয়ার ইসলাম : পাকিস্তানের হাতে আটক হওয়া ভারতীয় সেনা সদস্য চান্দু বাবুলাল চৌহানের নানীর মৃত্যু হয়েছে। ওই ঘটনায় গতকাল শুক্রবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং চান্দু বাবুলালের পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি চান্দুকে নিরাপদে ভারতে ফিরিয়ে আনার ব্যাপারে তাদের আশ্বস্ত করেছেন।

চান্দু বাবুলালের নিখোঁজ হওয়ার খবর শুনে তার নানী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে তিনি মারা যান। চান্দুর বড় ভাই ভূষণ বাসায় ফেরার পরেই তার নানীর শেষকৃত্য সম্পন্ন হবে। গুজরাটের জামনগরের কর্মস্থল থেকে তিনি বাসার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

ছোটবেলায় মা-বাবার মৃত্যুতে নানা-নানীই তাদের লালন-পালন করে বড় করে তুলেছিলেন। চান্দুর নিখোঁজ হওয়ার খবরের ধকল সামলাতে পারেননি তিনি।

সূত্র : পার্স টুডে

এফএফ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ