মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

মোদিকে হুমকি সম্বলিত চিঠিসহ পাকিস্তানি কবুতর আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

4bk23f3b323d123kp1_800c450আওয়ার ইসলাম : ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ চিঠিসহ পাকিস্তানি একটি কবুতর আটক করেছে। উর্দু ভাষায় লেখা ওই চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুমকি দেয়া হয়েছে বলে দাবি করেছে বিএসএফ।

সীমান্তবর্তী পাঞ্জাব প্রদেশের বামিয়াল গ্রাম থেকে কবুতরটি আটক করা হয়। ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া বা পিটিআই’র বরাত দিয়ে পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন এ খবর দিয়েছে। কবুতের পাখনায় বাধা চিঠিটি উদ্ধার করে স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর দুদিন আগে একই এলাকা থেকে দুটি বেলুন উদ্ধার করা হয়েছে বলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী দাবি করেছে। বলা হচ্ছে- এ দুটি বেলুনে লেখা ছিল, “মোদি আপনি আমাদেরকে ১৯৭১ সালের সেই জনগণ মনে করবেন না। এখন পাকিস্তানের প্রতিটি শিশু ভারতের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত রয়েছে।” পাঞ্জাবের গুরুদাসপুর থেকে বেলুন দুটি উদ্ধার করা হয়। বিষয়টি নিয়ে তদন্ত করছে ভারত।

কবুতর আটক ও চিঠি উদ্ধারের বিষয়ে পাঠানকোটের পুলিশ ইন্সপেক্টর রমেশ কুমার জানান, “ধুসর রঙের কবুতরটিকে বিএসএফ’র ফাঁড়ির কাছ থেকে আটক করা হয়। কবুতরটির পাখনায় একটি চিঠি ছিল। কবুরটিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।”

এর আগে, গত বছরও ভারত ‘গোয়েন্দা’ সন্দেহে একটি কবুতর আটকের দাবি করেছিল। ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরি ঘাঁটিতে সন্ত্রাসী হামলা ও পাকিস্তানের ভেতরে কথিত সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে যখন দু দেশের মধ্যে উত্তেজনা চরমে তখন কবুতর আটকের খবর বের হলো

সূত্র : পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ