শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

পশ্চিম তীরে নির্বাচন স্থগিত করল ফিলিস্তিনি কর্তৃপক্ষ; হামাসের প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hamasআওয়ার ইসলাম : চলতি মাসে গাজা উপত্যকা ছাড়া ইহুদিবাদী ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে পৌর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ফিলিস্তিনি কর্তৃপক্ষ তা স্থগিত করেছে। আজ (মঙ্গলবার) পশ্চিম তীরের আল-খলিল শহরে এক সাপ্তাহিক বৈঠকের সময় রামাল্লাহভিত্তিক ফিলিস্তিনি সরকার ৮ অক্টোবর অনুষ্ঠেয় নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করে। নির্বাচনের নতুন তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

তবে নির্বাচন স্থগিতের সিদ্ধান্তটি ফাতাহ আন্দোলনের প্রতি পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ তুলে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এ আদেশ নাকচ করেছে।

আজ এক বিবৃতিতে হামাস জানায়, ছয় মাস নির্বাচন স্থগিতের এ সিদ্ধান্ত ফিলিস্তিনি জনগণের ইচ্ছার বিপক্ষে গিয়েছে এবং ফিলিস্তিন অঞ্চলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার চেষ্টা হামাস মেনে নেবে না।

এর আগে ফিলিস্তিনের সর্বোচ্চ আদালত কেবল পশ্চিম তীরেই নির্বাচন অনুষ্ঠিত করতে হবে বলে আদেশ দেয়। আদালত দাবি করে, গাজা উপত্যকায় নির্বাচন অনুষ্ঠানের জন্য বিচারকদের প্রয়োজনীয় ‘নিশ্চয়তা’ ছিল না। আদালতের আদেশের পরদিনই ফিলিস্তিনি কর্তৃপক্ষ নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয়।

হামাসসহ ফিলিস্তিনের বিরোধীদল আদালতের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বিষয়টি ‘রাজনীতিকীকরণ’ করা হয়েছে বলে অভিযোগ করেছে। বিরোধীরা বলছে, সর্বোচ্চ আদালতের আদেশের পেছনে প্রতিদ্বন্দ্বী ফাতাহ আন্দোলনের যোগসাজশ রয়েছে।

সূত্র: পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ