মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

কোক, পেপসি, স্প্রাইট, মাউন্টেন ডিউ ও সেভেন আপে বিষাক্ত পদার্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

coca_colaআওয়ার ইসলাম: কোমল পানীয় হিসেবে পরিচিত পেপসি, কোকাকোলা, মাউন্টেন ডিউ, স্প্রাইট ও সেভেন আপে বিষাক্ত পদার্থের উপস্থিতি পাওয়া গেছে। ভারত সরকারের পক্ষ থেকে করা পরীক্ষায় এই ফল পাওয়া গেছে। বহুজাতিক প্রতিষ্ঠান পেপসিকো ও কোকাকোলা এসব পানীয় উৎপাদন ও বাজারজাত করে। খবর এনটিভি’র

পরীক্ষার ফলাফলে বলা হয়, এই পানীয়গুলোতে মানবদেহের জন্য ক্ষতিকর মাত্রায় সীসা, ক্যাডমিয়াম, ক্রোমিয়ামসহ বিভিন্ন পদার্থ পাওয়া গেছে।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, স্বাস্থ্যমন্ত্রণালয়ের আওতাধীন ড্রাগ টেকনিক্যাল অ্যাডভাইসরি বোর্ডের (ডিটাব) নির্দেশনা ও তত্ত্বাবধানে পরীক্ষার কাজটি করে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ। চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে নমুনা সংগ্রহ করা হয়। ৬০০ মিলিলিটারের বোতল নমুনা হিসেবে সংগ্রহ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, কোকাকোলা ও পেপসিকোর ওই পানীয়গুলোতে ক্ষতিকর মাত্রায় সীসা, ক্যাডমিয়াম, অ্যান্টিমনি, ক্রোমিয়াম, ডিইএইচপি পাওয়া যায়।

এ ব্যাপারে পেপসিকো ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, পরীক্ষার পদ্ধতি সম্পর্কে না জেনে এ ব্যাপারে এখনই মন্তব্য করা যাচ্ছে না। এদিকে কোকাকোলায় এ ব্যাপারে জানতে চাইলে, প্রতিষ্ঠানটি কিছু জানায়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর যে ১০টি পদার্থের কথা জানিয়েছে এর মধ্যে শীর্ষে আছে সীসা ও ক্যাডমিয়াম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, শিশু স্বাস্থ্যের জন্য সীসা খুবই ঝুঁকিপূর্ণ। বেশিমাত্রায় সীসার সংস্পর্শে মস্তিষ্কে ও স্নায়ুতন্ত্রে ব্যাপক ক্ষতি হয়। সীসার কারণে শিশুর মানসিক সমস্যাও হতে পারে।

অন্যদিকে ক্যাডমিয়াম সরাসরি কিডনির ক্ষতি করে। একইসঙ্গে শ্বাসতন্ত্রের জন্য ক্যাডমিয়াম বেশ ক্ষতিকর।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ