শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

শান্তিতে নোবেল পেলেন সান্তোস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

santoshআওয়ার ইসলাম: চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস। শুক্রবার নরওয়েতে নোবেল কমিটি এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়।

কলম্বিয়ায় দীর্ঘ ৫২ বছর ধরে চলা সংঘাতের অবসান ঘটিয়ে বিদ্রোহী গোষ্ঠী ফার্ক গেরিলাদের সঙ্গে শান্তি চুক্তিতে উপনীত হন প্রেসিডেন্ট সান্তোস।

চার বছর ধরে আলোচনা করে ফার্ক বিদ্রোহীদের সঙ্গে  এ চুক্তি করায় শান্তি পুরস্কার কমিটি তার প্রশংসা করেন।

কলম্বিয়ার দীর্ঘ সংঘাতে এ পর্যন্ত দুই লাখ ৬০ হাজার মানুষ নিহত এবং কমপক্ষে ৬০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

কিন্তু গত মাসে স্বাক্ষরিত শান্তি চুক্তিটি গণভোটে সংখ্যাগরিষ্ঠ কলিম্বিয়ানের সমর্থন পায়নি।

তবে শান্তি পুরস্কার কমিটির প্রধান কাচি কুলমান পুরস্কার ঘোষণার সময় বলেন, কলম্বিয়ার ভোটাররা চুক্তিকে না বললেও শান্তিকে না বলেননি।

পুরস্কার বাবদ একটি সোনার মেডেল ও ৮০ লাখ সুইডিশ ক্রোনার (১২ লাখ ৫০ হাজার ডলার) পাবেন হুয়ান ম্যানুয়েল সান্তোস। আগামী ১০ ডিসেম্বর অসলোতে আনুষ্ঠানিকভাবে তার হাতে এ পুরস্কার তুলে দেয়া হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ