শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

চোখ মেলেছে খাদিজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khadija2আওয়ার ইসলাম: পুরো বাংলাদেশ যার সুস্থতার জন্য অপেক্ষমান স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিস চোখ মেলে তাকিয়েছেন। ধীরে ধীরে অবস্থা উন্নতির দিকে যাচ্ছে বলেও জানা গেছে।

শনিবার দুপুর ১টায় স্কয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের অ্যাসোসিয়েট কনসালটেন্ট ড. এ এম রেজাউল সাত্তার। ড. রেজাউল সাত্তারের তত্ত্বাবধানেই চিকিৎসাধীন খাদিজা।

খাদিজার শারীরিক অবস্থা জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। চোখ খোলার আগে খাদিজা ডান হাত ও ডান পা নাড়িয়েছেন বলেও জানা যায়।

রেজাউল সাত্তার আরো বলেন, মারাত্মক আঘাতপ্রাপ্ত হওয়ার পরও খাদিজা বেগম বেঁচে আছেন, তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো, তা অবশ্যই ভালো। খাদিজা এখনও সংজ্ঞাহীন। তবে তার হাত পায়ে অনুভূতি রয়েছে।

গত সোমবার বিকেলে দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিতে এমসি কলেজ ক্যাম্পাসে গিয়েছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের ডিগ্রির (পাস) ছাত্রী খাদিজা আক্তার নার্গিস। পরীক্ষা দিয়ে বেরিয়ে আসার সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম (২৭)।

এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ