শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

ঢাকাস্থ টাঙ্গাইল জেলা ছাত্রদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dhaka_tangail঳ মোস্তফা ওয়াদুদ

শুক্রবার সকাল নয়টা থেকে জুমা পর্যন্ত রাজধানীর তুরাগ থানায় জামিয়া সুবহানিয়া মাহমুদনগর, ধউরে টাঙ্গাইল জেলা ছাত্রদের উদ্যোগে এক পরিচিতি বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামিয়া সুবহানিয়ার প্রধান মুফতি, শায়খুল হাদীস মুফতি মুহিউদ্দীন মাছুম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা নাজমুল হাসান, মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা তাওহীদুল ইসলাম, মাওলানা আশরাফুল ইসলাম, মুফতি শরীফুল ইসলাম, মাওলানা হোসাইন আহমদসহ অন্যান্য অতিথিবৃন্দ।

উক্ত সভায় সভাপতিত্ব করেন, টাঙ্গাইল জেলা ছাত্র জমিয়ত সভাপতি নুরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে মুফতি মুহিউদ্দীন মাছুম বলেন, ছাত্র সমাজ হলো সমাজের রত্ন। দেশের রত্ন। ছাত্র সমাজকে যদি সঠিক দিক-নির্দেশনার মাধ্যমে পাঠদান করানো যায় তাহলে ভবিষ্যৎ জাতি গঠনের অনেক ফায়দা হবে। তাই সমাজকে সুন্দর, সুনীতি ও বিশুদ্ধ জ্ঞান শিক্ষা দিতে হবে।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ