রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

লোডশেডিং যন্ত্রনায় অতিষ্ঠ ফটিকছড়ির মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

fatikchariএম ওমর ফারুক আজাদ, ফটিকছড়ি থেকে: হাটহাজারী বিদ্যুৎ সঞ্চালন লাইনে আবারো যান্ত্রিক বিপর্যয় ঘটেছে। যার প্রভাব পড়েছে পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন ফটিকছড়ি উপকেন্দ্রের নিয়ন্ত্রনাধীন পাঁচটি ফিডারের এলাকা সমূহতে। বিগত ৪/৫ দিন যাবৎ এ উপকেন্দ্রের আওতাধীন এলাকা নাজিরহাট, বিবিরহাট সদর, রোসাংগিরী , সুয়াবিল, সুন্দরপুর, পাইন্দং, কাঞ্চননগর, হারুয়ালছড়ি, ভূজপুর, নারায়নহাট, মির্জারহাট, দাঁতমারা, বাগান বাজার এলাকায় দৈনিক চার ঘন্টাও বিদ্যুৎ পাচ্ছেন না গ্রাহকরা। তবে, আজাদী বাজার উপকেন্দ্রের নিয়ন্ত্রনাধীন দক্ষিণ ফটিকছড়ি এলাকার বিদ্যুৎ পরিস্থিতি স্বাভবিক রয়েছে।
এদিকে এমাসে স্কুল ও মাদরাসায় চলছে এসএসসি ও দাখিল এর নির্বাচিনী পরিক্ষা। তীবে লোডশেডিং এর কারনে ছাত্রদের লেখাপড়ার ব্যাঘাত ঘটছে।ফলে পরিক্ষার ফলাফল নিয়ে দুশ্চিন্তায় পড়েছে শিক্ষার্থীরা।
এ ব্যাপারে ফটিকছড়ি উপকেন্দ্রের ডিজিএম নিয়াজ উদ্দিন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘হাটহাজারী সঞ্চালন লাইনে যান্ত্রিক বিপর্যয় হওয়াতে আমরা ১৪ মেঘাওয়াট চাহিদার প্রেক্ষিতে বর্তমানে পাচ্ছি ৫ থেকে ৬ মেগাওয়াট বিদ্যুৎ। যার কারণে অতিমাত্রায় লোডশেডিং করতে হচ্ছে। গতকাল রাতে গাজীপুর থেকে নষ্ট হওয়া যন্ত্রটি নিয়ে আসা হয়েছে। আজ/কালের মধ্যে এটি প্রতিস্থাপন করা হবে। এটি সম্পূর্ণভাবে সচল হতে আরো এক সপ্তাহ সময় লাগতে পারে। আশা করি এক সপ্তাহের মধ্যে গ্রাহকদের দুর্ভোগ দূর হবে। বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে।’
ফটিকছড়ি উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর দু‘টি উপকেন্দ্র রয়েছে ৭০ হাজার গ্রাহক। উপকেন্দ্রগুলো একটি বিবিরহাট সদর ও অপরটি আজাদী বাজারে অবস্থিত। আজাদী বাজার উপকেন্দ্রে সরাসরি রাউজান সঞ্চালন লাইন হতে বিদ্যুৎ নিয়ে আসা হয়।
এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ