শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

বিশ্বব্যাপী জ্বলতে থাকা আগুন নেভাতে প্রয়োজন ইসলামি আদর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

img_20161011_094139_632আওয়ার ইসলাম: গতকাল বিংশ শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ. প্রতিষ্ঠিত দাওয়াহ ও সেবামূলক সংগঠন-'রিসালাতুল ইনসানিয়াহ বাংলাদেশ' এর উদ্যোগে ড. মাওলানা শহীদুল ইসলাম ফারুকী প্রতিষ্ঠিত 'দারুল উলূম সাবীলুর রাশাদ, ছাতিয়ান, মিরপুর, কুষ্টিয়া'য় বাদ মাগরিব এক ইসলাহী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মূল আলোচনা পেশ করেন বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রবীণ আলেমেদীন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর, পীরে কামেল মাওলানা সৈয়দ মুজিবুর রহমান পেশওয়ারী। তিনি বলেন, গোটা পৃথিবী আজ অশান্তির আগুনে জ্বলছে। এ আগুন নেভাতে পারে একমাত্র ইসলামের শান্তির আদর্শ। তাই আসুন আমরা ইসলামের শান্তি ও মানবতাবাদী আদর্শ আঁকড়ে ধরি।'
উক্ত সভায় উপস্থিত ছিলেন স্থানীয় চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা জনাব জসিম উদ্দীন বিশ্বাস, মাদরাসা কমিটির সভাপতি জনাব আবুল কাসেম, শিক্ষক মাওলানা সাইফ বিন ওমর, মাওলানা শিফাউদ্দীন, মাওলানা ইমরান হুসাইন, জনাব সুরুজ্জামান প্রমুখ।
মাওলানা পেশওয়ারী উক্ত ইসলাহী সভায় অংশ গ্রহণ ছাড়াও দারুল উলুম সাবীলুর রাশাদে রাত যাপন করেন, মাদরাসার ছাত্র-শিক্ষকদের উদ্দ্যেশে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন, প্রস্তবিত 'নূরুল ইসলাম মেমোরিয়াল হাসাপাতাল' এর নির্ধারিত জায়গায় জনগণকে সাথে নিয়ে দুআ করেন এবং নির্মাণাধীন 'দারুত তারবিয়াহ মহিলা মাদরাসা'র নির্মাণ কাজ পরিদর্শন ও দুআ করেন।

আর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ