রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ভূজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

vujpurএম ওমর ফারুক আজাদ: ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ভূজপুর ইউনিয়নের পশ্চিম ভূজপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছাত্রের নাম মোহাম্মদ শাহাদাৎ (১২)।

শাহাদাৎ আল মা.হাদুল ইসলামী বালক বালিকা মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র। সে ওই গ্রামের মোখলেছুর রহমান বাড়ি মো. ইউছুপের তৃতীয় পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর সকালে নিজ ঘরের বৈদ্যুতিক তারের মেরামতের কাজ করছিল সে। এ সময় অসাবধানতা বশত তার শরীর বিদ্যুতায়িত হয়ে পড়ে। বাড়ির লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে প্রেরণ করে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্থানীয়দের সাথে আলাপ করে লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।’

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ