রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো রাজশাহীর ইজতেমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

iztema-razshahiআওয়ার ইসলাম: রাজশাহীতে তাবলিগ জামায়াতের তিনদিনব্যাপী আঞ্চলিক ইজতেমা আজ শনিবার আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়েছে। বেলা ১১টা ২০ মিনিট থেকে ১১টা ৫৫ মিনিট পর্যন্ত মোনাজাত অনুষ্ঠিত হয়।

রাজশাহীর কেন্দ্রীয় শাহ মখদুম (রহ.) ঈদগাহে তাবলিগ জামায়াতের এই ইজতেমা অনুষ্ঠিত হয়।

মোনাজাতে বাংলাদেশসহ গোটা বিশ্বের মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। ইসলামের নামে সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টিকারীদের ওই পথ পরিহার করে শান্তির পথে ফিরে আসার জন্য আহ্বান জানানো হয়।

মোনাজাত পরিচালনা করেন রাজধানীর কাকরাইল মসজিদ থেকে আসা তাবলিগ জামাতের সুরা সদস্য মাওলানা জুবায়ের আহমেদ। এর আগে ফজরের পর থেকে কাকরাইল মসজিদের মুরুব্বি মাওলানা রবিউল হক ও মাওলানা আবদুল মতিন মুসল্লিদের উদ্দেশে কোরআন ও হাদিস থেকে বয়ান করেন।

গত বৃহস্পতিবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্যে দিয়ে রাজশাহী আঞ্চলিক ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছিলো।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ