সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
সংঘাত এড়িয়ে চুক্তির পথে সিরিয়া-ইসরায়েল দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলা গাজীপুরের উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই মুন্সিগঞ্জে চার ঘণ্টার ব্যবধানে নারী ও শিশুর পানিতে ডুবে মৃত্যু

রুদ্ধদার কাউন্সিল চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hasina1আওয়ার ইসলাম: রাজধানীর রমনার ইন‌স্টি‌টিউ‌শন অব ইঞ্জিনিয়ার্স। ভেতরে চলছে রুদ্ধদ্বার কাউন্সিল। বাই‌রে অপেক্ষমাণ ক‌য়েক হাজার নেতাকর্মী। তাদের চোখে মুখে উৎকন্ঠা, স্বপ্ন, আশা। আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে তাদের দাবি, তারুণ্য-নির্ভর নতুন নেতৃত্ব।

সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশ ঘুরে দেখা গেছে, স্থানীয় প্রায় মোড়ের চায়ের স্টলে, হোটেলে আওয়ামী লীগ নেতাকর্মীদের আড্ডা। প্রায় সব নেতাকর্মীই জানিয়েছেন, এবারের কাউন্সিলে তরুণ নেতৃত্ব চান তারা। বড় প‌রিবর্তনও হ‌চ্ছে বলে শুনেছেন। তবে সেটা হবে কিনা তা নিয়ে এখনো সংশয়। সন্ধ্যা নাগাদ সেই উৎকণ্ঠার ফল পেতে চান তারা।

কাউন্সি‌লে দল প্রধা‌নের পদ‌টি নি‌য়ে তেমন আ‌লোচনা নেই। জয় থাকবেন কিনা কমিটিতে, এই প্রশ্নের সঙ্গে সাধারণ সম্পাদক পদেও আগ্রহ বেশ। সৈয়দ আশরাফ নাকি ওবায়দুল কাদের নাকি সোহেল তাজ- সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে।

তবে সময় বেশ কাছেই চলে এসেছে। আর ঘণ্টা খানেকের মধ্যেই পরিস্কার হবে সবকিছু। নেতাকর্মীদের এমনটাই দাবি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ