সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ সংঘাত এড়িয়ে চুক্তির পথে সিরিয়া-ইসরায়েল দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলা গাজীপুরের উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই

দলের বাইরে থেকেই কাজ করব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

joyআওয়ার ইসলাম: কাউন্সিলে তৃণমূল নেতারা দাবি তুললেও এখনই আওয়ামী লীগের কমিটিতে আসতে অনাগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, দলের বাইরে থেকেই আমি দলের কাজ করব।

রবিবার বিকালে আওয়ামী লীগের সম্মেলনস্থল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

দেশ ও দলের জন্য কাজ করার ইচ্ছার কথা জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষযক উপদেষ্টা বলেন, বিদেশে থেকে দলীয় পদ ধরে রাখা ঠিক না। এই মুহূর্তে দলের কোন পদ নিতে চাই না। দলের বাইরে থেকেই দলের কাজ করতে চাই।

প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও কাউন্সিল অধিবেশনে অংশ নেন জয়। কাউন্সিল অধিবেশনে প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে পেয়ে আগের দিনের মতোই উচ্ছ্বসিত ছিলেন দলের নেতারা। এ সময়ে তৃণমূল নেতারা কাউন্সিলে বক্তব্য রাখতে গিয়ে বেশ কয়েকজন বঙ্গবন্ধুর নাতিকে আওয়ামী লীগের নতুন কমিটিতে আনার দাবি তোলেন।

তৃণমূলের নেতারা জয়ের জন্য জোর দাবি জানালে শেখ হাসিনা তাদের উদ্দেশ্য বলেন, ‘জয় গুরুত্বপূর্ণ জায়গাতেই আছে।’

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ