রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

মুক্তি পাচ্ছেন নীল চোখের ‘আফগান গার্ল’!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

monasila

আওয়ার ইসলাম: গত ২৬ অক্টোবর (বুধবার) জাতীয় পরিচয়পত্র জাল করার অপরাধে পেশোয়ারের নিজ বাড়ি থেকে গ্রেফতার হওয়া শরবত বিবিকে মুক্তি দিচ্ছে পাকিস্তান সরকার।

পাকিস্তান ফেডারেল ইনভেস্টিগেশন অ্যাজেন্সি বলছে, জাতীয় পরিচয়পত্র জাল করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পাকিস্তান ও আফগানিস্তান উভয় দেশেরই নাগরিকত্ব রয়েছে শরবত বিবির। তার কাছে থেকে উদ্ধার করা হয়েছে দুটি পরিচয়পত্র।

রোববার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলি চৌধুরি জানিয়েছেন, সরকারের মনে হয়েছে, শরবতের বিষয়টি আরেকবার বিবেচনা করা উচিত। শরবত বিবি বেআইনিভাবে পাকিস্তানে আছেন ঠিকই, তবে তিনি একজন নারী নেস বিষয়টিও বিবেচনা করা দরকার।

তিনি বলেন, এক্ষেত্রে সরাসরি মামলা তুলে নিলে, যারা তাকে ভুয়া পরিচয়পত্র দিয়েছে, তাদেরও ছেড়ে দিতে হয়। আর এ কারণেই আপাতত মামলাটি তুলে নেয়া হচ্ছে না। তবে জামিনে মুক্তি দেওয়া হচ্ছে শরবত বিবিকে।

উল্লেখ্য, ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকার ফটোগ্রাফার স্টিভ ম্যাককারি ১৯৮৪ সালে পেশোয়ারের শরণার্থী শিবিরে একটি মেয়ের ছবি তোলেন। মেয়েটির নাম শরবত বিবি। আর দশটি সাধারণ মেয়েদের থেকে একটু ব্যাতিক্রম ছিলেন তিনি। কারণ শরবত বিবি সবুজ চোখের অধিকারিণী। ১৯৮৫ সালের জুন সংখ্যায় তার ছবিটি দিয়ে প্রচ্ছদ করে ম্যাগাজিনটি, যা বিশ্বজুড়ে তখন ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। সে সময় তিনি ‘আফগান গার্ল’ হিসেবে পরিচিতি লাভ করেন। সে সময় তার বয়স ছিল মাত্র ১২ বছর।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ