শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

নাসিরনগরের ঘটনায় জড়িতদের শাস্তির দাবি ওলামা পরিষদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

b-baria6আমিনুল ইসলাম হুসাইনী, ব্রাক্ষ্মনবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয়ে হামলা ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে কওমী ওলামা পরিষদ। পাশাপাশি এ ঘটনায় আলেম-ওলামাদের মিথ্যা মামলায় জড়িয়ে যেন হয়রানি না করা হয় সেজন্য প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করা হয়।

বুধবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির নাসিরনগর উপজেলা নেতৃবৃন্দগণ এ দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাসিরনগর উপজেলা কওমী ওলামা পরিষদের সভাপতি মাওলানা মো. শামছুদ্দীন বলেন, পবিত্র কাবা শরীফ অবমাননার মাধ্যমে বিশ্বের কোটি কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। তাই ভবিষ্যতে যেন আর কেউ কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার দুঃসাহস না দেখতে পারে সেজন্য অভিযুক্ত রসরাজ দাসের দৃষ্টান্তমূলক বিচার হওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, আমরা সেদিন শান্তিপূর্ণ মিছিল শেষ করে নিজ নিজ স্থানে ফিরে যাচ্ছি, তখন জানতে পারলাম কিছু দুষ্কৃতিকারী হিন্দু ধর্মালম্বীদের উপাসনালয়, প্রতিমা এবং ঘরবাড়িতে আক্রমণ করে। কিছু লোক এ ঘটনার দায়ভার আলেম-ওলামাদের উপর চাপানোর চেষ্টায় লিপ্ত রয়েছেন। আমরা পরিষ্কার ভাষায় বলছি, ইসলাম ভিন্ন ধর্মালম্বীদের উপাসনালয়ে হামলা তো দূরের কথা ভিন্নধর্মের অনুসারীদের কটূক্তি করতেও নিষেধ করেছে।

তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় মুসলমান-হিন্দুসহ অন্য ধর্মের অনুসারীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। যারাই নাসিরনগরের হামলার সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে নাসিরনগর উপজেলা কওমি ওলামা পরিষদের সহ সভাপতি মাওলানা মুখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আবদুস সাত্তারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ