শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

জুড়ীতে মসজিদ কমিটির দ্বন্দ্বে সংঘর্ষ; আহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mosjid_komitiমৌলভীবাজার: জুড়ীতে একটি মসজিদ পরিচালনা কমিটিকে কেন্দ্র করে একপক্ষের হামলায় অপরপক্ষের ৭ জন আহত হয়েছে। ঘটনাটি শুক্রবার পশ্চিম জুড়ী ইউনিয়নের বাছিরপুর চাক্কাটিলায় ঘটেছে।
জানা যায়, চাক্কাটিলা গ্রামের আবদুল হাশেম ও জাহাঙ্গীর মিয়ার মধ্যে দীর্ঘদিন থেকে জায়গা নিয়ে বিরোধ চলছিল। আবদুল হাশেম স্থানীয় চাক্কাটিলা জামে মসজিদের সভাপতির দায়িত্বে আছেন। পঞ্চায়েতের বেশ কিছু মানুষ তাকে সভাপতি থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করছিল। এ নিয়ে শুক্রবার উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে জাহাঙ্গীরের লোকজন হাশেমের লোকজনদের ওপর হামলা চালায়। এতে হাশেম, আমির হোসেন ও কাশেমসহ ৫ জন এবং অপরপক্ষের দু’জন আহত হন বলে জানা যায়।
এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ