শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

সেন্টমার্টিনে আটকে পড়েছে ২০০ পর্যটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহ আলম সাইফ
sentmartinনিম্নচাপের ফলে ৩ নম্বর সতর্কতা সংকেত বলবৎ থাকায় টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। ফলে সেন্টমার্টিন ভ্রমণে আসা দুই শতাধিক পর্যটক আটক পড়েছেন।
আটকা পড়া পর্যটকদের মধ্যে শুক্রবার তিনটি ট্রলারযোগে কয়েক দফায় ১২৫ জন পর্যটক টেকনাফে ফিরে যান বলে জানা গেছে। এ ছাড়াও আরও শতাধিক পর্যটক দ্বীপে অবস্থান করছেন বলে জানিয়েছেন সেন্টমার্টিন হোটেল মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান।
এদিকে সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ জানান, সাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ায় গত বৃহস্পতিবার সেন্টমার্টিনে ভ্রমণে আসা পর্যটকদের হোটেল-মোটেল ও বাজার এলাকায় অবস্থান না করার জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রচার-প্রচারণা চালানো হয়েছে।
এরপরও দুই শতাধিক পর্যটক রয়ে যায়। তবে শুক্রবার সংকেতের কারণে জাহাজ চলাচল বন্ধ থাকায় পর্যটকরা ফিরতে পারেনি। কিছু পর্যটক ট্রলারযোগে টেকনাফ ফিরেছেন।
আরআর 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ