রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

নাসিরনগরে ক্ষতিগ্রস্তদের বাড়িঘর পরিদর্শন করলেন আলেমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

b-baria14আওয়ার ইসলাম: সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেন দারুল আরকাম মাদরাসার মুহতামিম ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সাজিদুর রহমান।

মাওলানা সাজিদুর রহমান বলেন, ‘আমরা হিন্দু-মুসলমান মিলে শান্তিপূর্ণভাবে বসবাস করছি। ইসলাম কখনও এ ধরনের হামলা সমর্থন করে না, ভবিষ্যতেও করবে না। ন্যাক্কারজনক এই  ঘটনায় আমরা মর্মাহত। আমরা এ ঘটনায় দুঃখ প্রকাশ করছি।’

মাওলানা সাজিদুর রহমান হামলার ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

এসময় ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়া মাদরাসার প্রিন্সিপাল ও জেলা হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি মোবারক উল্লাহ, মাওলানা আব্দুর রহিম কাসেমি ও মাওলানা মুখলেছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আলেমগণ নাসিরনগরের আক্রান্ত মানুষদের খোঁজ খবর নিয়ে অসহায় ও নিরপরাধীদের সান্ত্বনাবাণী শোনান এবং যে কোনো সমস্যায় সহযোগিতার আশ্বাস দেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ