শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

গুনাহের দ্বারা আল্লাহর সাথে বান্দার সম্পর্ক নষ্ট হয়ে যায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

fulpur5এম এ মান্নান, ফুলপুর থেকে: ময়মনসিংহের ফুলপুরে জামিয়া মাদানিয়া দারুল উলূম গোদারিয়া মাদরাসা হলরুমে রোববার বিকেলে এক ইসলাহী মাজলিস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জামিয়া ইসলামিয়ার মুহতামিম শায়খুল হাদীস আল্লামা মুফতী নুরুল ইসলাম।

মুফতী নুরুল ইসলাম তার বয়ানে বলেন, ছোট গুনাহকেও ছোট মনে করতে নেই। গুনাহের দ্বারা আল্লাহর সাথে বান্দার সম্পর্ক নষ্ট হয়ে যায়। দুখুলে জান্নাতের জন্য এই ছোট গুনাহ্ই বাধা হতে পারে বলেও তিনি বলেন।

তিনি আরও বলেন, কুরআন তিলাওয়াতের পূর্বে সালাম দেয়া বিদআত। এই রুসম বর্জন করতে হবে। কিতাবী ইলমের দ্বারা তায়াল্লুক মায়াল্লাহ হয় না বরং এর জন্য কোন অলীর সুহবত প্রয়োজন বলে এই শায়েখ মনে করেন। তিনি সবাইকে মাওলার সাথে সম্পর্ক স্থাপনের আহ্বান জানান।

জামিয়ার মুহতামিম শায়খুল হাদীস আল্লামা আব্দুল খালেকের উপস্থাপনায় আরও বয়ান করেন, আদর্শ মাদরাসার পরিচালক মাওলানা আবু রায়হান। এ সময় নায়েবে মুহতামিম মাওলানা আবুল কাসেম, এক্সিলেন্ট স্কুল অ্যান্ড মাদরাসার প্রিন্সিপাল মাওলানা এম এ মান্নান, মাদরাসা সাইয়্যেদেনা ওমর ফারুক (রা)’র পরিচালক মুফতী আব্দুল্লাহ আল মাশুকসহ বিভিন্ন মাদরাসার ছাত্র শিক্ষক উপস্থিত ছিলেন।

বয়ানের আগে হযরতকে মাদরাসার পক্ষ থেকে একটি আরবী মানপত্র প্রদান করা হয়। মানপত্র পাঠ করেন, নাজিমে তালীমাত মাওলানা সাইফুল ইসলাম।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ