রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

বর্ষীয়ান আলেমের ইন্তেকালে ইসলামী ঐক্য জোটের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Islami oikko jutআওয়ার ইসলাম: ইসলামী ঐক্যজোট নেত্রকোনার সম্মানিত অভিভাবক, নেত্রকোনা জেলা শখা ইসলামী ঐক্য জোটের সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদ আকন্দের পিতা, নেত্রকোনা জেলার বর্ষীয়ান আলেমেদ্বীন, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, নেত্রকোনা মিফতাহুল উলূম মাদ্রাসার সাবেক মুহতামিম, মুহাদ্দিস, হজরত মাওলানা রঈছ উদ্দিন আকন্দ রহ. এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী ঐক্য জোটের  চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।

নেতৃদ্বয় শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়,স্বজন, তাঁর ছাত্র এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানান। তাঁরা হজরত মরহুমের জন্য মহান আল্লাহর শাহী দরবারে বিনম্র ফরিয়াদ করে বলেন, আল্লাহ! আপনি আপনার এই প্রিয় মুখলিস আলেম বান্দাহকে রহমতের চাদরে আবৃত করে চিরস্থায়ী জান্নাতের মেহমান করে নিন। আমীন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ