রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

লংমার্চ কর্মসূচি নিয়ে মাঠে আসছে হেফাজত; কাল সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

allahma-shafiআওয়ার ইসলাম: মিয়ানমারের রোহিঙ্গা মুসলমাদের বিরুদ্ধে চলমান প্রত্যাহিক জুলুম-নির্যাতন ও নির্বিচারে হত্যার প্রতিবাদ এবং জাতিসংঘসহ বিশ্ব নেতাদের কাছে শান্তির আহ্বান জানতে লংমার্চ কর্মসূচি নিয়ে মাঠে আসছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। কাল বুধবার সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হবে বলে আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফির প্রেস সচিব মাওলানা মনির আহমদ।

তিনি জানান,  ১৮ নভেম্বর চট্টগ্রামে ও ২৫ নভেম্বর কক্সবাজারে গণসমাবেশ এবং ১ ডিসেম্বর মায়ানমার অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হবে।

গতকাল (৭ নভেম্বর) হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয় চট্টগ্রামের হাটহাজারী মাদরাসা মিলনায়তনে এক সভায় এই কর্মসূচির সিদ্ধান্ত নেয়া হয়।

হেফাজতের আমির আল্লামা আহমদ শফীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী, মাওলানা আনাস মাদানী, মাওলানা মঈনুদ্দীন রুহী, মাওলানা মোজাম্মেল ও মাওলানা মনির আহমদ, মাওলানা আ.ন.ম আহমদ উল্লাহ্ প্রমুখসহ হেফাজতের নেতৃবৃন্দ।

এইচএ

সৌদি আরবে নিষিদ্ধ ৫০ নাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ