রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ট্রাম্পের জয়ে আমেরিকার মুসলিমদের প্রতিক্রিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

trump10আওয়ার ইসলাম: ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার কারণে মার্কিন মুসলমানরা সামাজিক নেটওয়ার্ক টুইটারে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ‘আমরা ট্রাম্পের প্রতি কোন আস্থা রাখতে পারছি না।’ ইকনা বার্তা সংস্থা এ খবর জানিয়েছে

মুসলিমদের বক্তব্য, ট্রাম্প নির্বাচনের পূর্বেও বার বার বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে মুসলমানদের সে দেশে প্রবেশ করতে দিবেন না। এর পরও এমন ব্যক্তি নির্বাচনে জয়ী হওয়াটা খুবই দু:খজনক।

মোখতার নামে এক ব্যক্তি তার টুইটারে লিখেছেন, সোমালিয়ার নিগ্রো মুসলমানরা এখন খুবই চিন্তিত। তারা জানে না যে ট্রাম্প তাদের সাথে কেমন আচরণ করবে।

রাউন নামে আরেক মুসলমান তার টুইটারে লিখেছেন, আমি মুসলিম পরিবারগুলো নিয়ে চিন্তিত। কেননা আমার ভাইয়ের গায়ের রং কালো আর আমার বোন হিজাব পরে।

অনেকে আবার বলেন, ট্রাম্প নির্বাচিত হওয়ার কারণে আমাদের চার বছর ধরে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকতে হবে।

তারা বলছেন, যাই হোক আমাদের ভেঙ্গে পড়লে চলবে না এবং নিজেদের অধিকার আদায়ের জন্য সর্বদা দৃঢ়তার সাথে লড়াই করে যেতে হবে।

টুইটার ব্যবহারকারী সিদ্দিকী তার ব্যক্তিগত পেজে লিখেছেন, এপর্যন্ত যেসকল ঠাট্টা করা হয়েছে সেগুলোকে এখন বাদ দিতে হবে এবং আমাদের ভয় পেলে চলবে না। আমাদের সকল অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

আরআর

প্রতিযোগিতায় অংশ নিন..

desh1


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ