সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
হলুদ মিডিয়ার অপপ্রচার মোকাবিলায় আমাদের প্রস্তুতি কোথায়? শাপলা চত্বর হত্যা: হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল আজ ট্রেনের সাথে বাস-মাহেন্দ্রা-অটোরিক্সা সংঘর্ষে নিহত ২, আহত ২০ যুক্তরাষ্ট্র হামলা না করলে পাল্টা আঘাত হানবে না ইরান চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ সংঘাত এড়িয়ে চুক্তির পথে সিরিয়া-ইসরায়েল দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলা গাজীপুরের উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

ট্রাম্পের সফলতা কামনা হিলারির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hillary-clinton-012আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সফলতা কামনা করেছেন ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন। পাশপাশি সমর্থকদের ভোটের ফল মেনে নেয়ার আহ্বান জানান তিনি।

বুধবার স্থানীয় সময় সকালে নিউইয়র্কে সমর্থকদের সামনে আসেন হিলারি ক্লিনটন।

ভোটের আগে প্রায় সব জরিপে এগিয়ে থাকা হিলারি এ সময় বলেন, 'আমি দুঃখিত। আমরা জিততে পারিনি। তবে নতুন প্রেসিডেন্টর সাফল্য কামনা করছি। আমি দেশের স্বার্থে তাঁর সঙ্গে কাজ করতে চাই।'

হিলারি ক্লিনটন বললেন, 'আমরা যে মূল্যবোধ ও লক্ষ্য নিয়ে নির্বাচনে নেমেছিলাম তাতে বিজয়ী হতে পারিনি। এটা কষ্টকর। এই ব্যথা দীর্ঘ সময় ধরে থাকবে।'

হিলারি বলেন,‘আমাদের প্রচারণা কেবল এক ব্যক্তি বা একটি নির্বাচনের জন্য ছিল না। আমরা যে দেশটিকে ভালোবাসি তার জন্যই এ নির্বাচন।’
আরআর

http://ourislam24.com/2016/11/10/%E0%A6%AF%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ