শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ নিহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 trackআওয়ার ইসলাম: বগুড়ায় দু'টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ  নিহত হয়েছেন ৭ জন । আহত হয়েছেন আরো ২ পুলিশ সদস্যসহ ৫ জন। শনিবার মধ্যরাতে বগুরার শেরপুর উপজেলাস্থ মহিপুরে এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, কুড়িগ্রাম থেকে পুলিশের বেতার বিভাগের পুরাতন কিছু মালামাল নিয়ে ট্রাকে করে ঢাকার রাজারবাগের উদ্দেশে রওনা হয়েছিলেন ৮ সদস্যের একদল পুলিশ।

রাত ৩টা নাগাদ  বগুড়ার মহিপুর বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সঙ্গে পুলিশের ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ পুলিশ সদস্য নিহত হন। আহত হন আরো ৮ জন।

পরে আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পুলিশের আরো এক সদস্যসহ ৩ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে, গুরুতর আহত পুলিশের একজন এসআইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এ বি আর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ