রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

মাদরাসা ছাত্র হত্যায় অভিযুক্তের মা-বোন আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

handcuffsআওয়ার ইসলাম: বাগেরহাটের মোরেলগঞ্জে এক মাদরাসাছাত্রকে কুপিয়ে হত্যা করায় শনিবার রাতে খুনির মা-বোনকে আটক করেছে পুলিশ।

নিহত মাদরাসাছাত্রের নাম আলামীন শেখ (১৮)। ঘটনার পর থেকে আলামীনের ঘাতক জুয়েল পলাতক।

এর আগে শনিবার রাতে খাউলিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের আলীম পরীক্ষার্থী আলামীনকে কুপিয়ে হত্যা করে তার প্রতিবেশী শত্রুপক্ষ লোক। আলামীন ওলামাগঞ্জ এনইউ আলিম মাদরাসার আলিম শ্রেণির আবাসিক ছাত্র এবং ওই গ্রামের হোসেন আলী শেখের ছেলে।

জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী আবুল কাজীর ছেলে জুয়েল কাজী (২২) আলামীনকে কুপিয়ে হত্যা করে বলে জানা যায়।

মোরেলগঞ্জ থানার ওসি মো. রাশেদুল আলম রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং অভিযান চালিয়ে এই ঘটনার সাথে জড়িত সন্দেহে আলমীনের ঘাতক জুয়েল কাজীর মা কহিনুর বেগম (৫৫) ও তার বোন পলি আক্তারকে আটক করে।

এ ঘটনায় নিহতের মা আকলিমা বেগম বাদী হয়ে আজ রবিবার সকাল ৮টায় মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

নিহত আলামীনের বড় ভাই তাজুল শেখ (২২) বলেন, রাত ৯টার দিকে আলামীন খাবার নিয়ে মাদরাসায় যাচ্ছিল। ওই সময় পিছন থেকে ধারালো দা দিয়ে তার ঘাড়ে কোপ দেয় প্রতিবেশী জুয়েল কাজী (২২)। গুরুতর জখম অবস্থায় আলামীনকে তার দুই ভাই তাজুল, সোয়াইব ও মা আকলিমা বেগম উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে নিয়ে যায়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টায় আলামীন মারা যায়। রবিবার সকালে পুলিশ আলামীনের লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ বি আর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ