রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

নরসিংদীতে পুলিশ-গ্রামবাসীর ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

narsingdiআওয়ার ইসলাম: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরার পুলিশ ও দুই দল গ্রামবাসীর ত্রিমুখী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক।

সোমবার দুপুরে জেলার রায়পুরা উপজেলার নিলক্ষা, হরিপুর, আমিরাবাদ, সোনাকান্দি, বীরগাও এলাকায় এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহতরা হলেন- আমিরাবাদ গ্রামের মৃত আলতু মিয়ার ছেলে মানিক মিয়া (৫৫) সোনাকান্দি গ্রামের মরফত আলীর ছেলে খোকন মিয়া (৩৫), একই গ্রামের মঙ্গল মিয়ার ছেলে মামুন (২৩) ও সালামত মিয়ার ছেলে শাহজাহান (৪০)। নিহতরা সবাই সাবেক চেয়ারম্যান হক সরকারের সমর্থক বলে জানিয়েছেন স্থানীয়রা।

এসময় গুলি ও প্রতিপক্ষের টেঁটার আঘাতে রায়পুরা থানার ওসি, তিন এসআই ও দুই কনস্টেবলসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। আটক করা হয়েছে ১৩ টেটাঁবাজকে।

আহত পুলিশ সদস্যরা হলেন- রায়পুরা থানার (ওসি) আজহারুদ্দিন, উপপরিদর্শক (এসআই) আসাদ মিয়া, মোজাম্মেল হক ও জিয়াউর রহমান ও জিল্লুর রহমানসহ দুই কনস্টেবল। গুরুতর আহত অবস্থায় ওসি আজাহারকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

গ্রেফতার এড়াতে ঘটনার পর থেকে পুরুষ শূন্য হয়ে পড়েছে বেশ কয়েকটি গ্রাম।

পুলিশ ও এলকাবাসী জানায়, গত ইউনিয়ান পরিষদ নির্বাচনের পর থেকে রায়পুরার নিলক্ষা ইউনিয়নে জয়ী আওয়ামী লীগের প্রার্থী তাজুল ইসলাম ও পরাজিত বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে এলাকার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ