রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

আবারো এনা পরিবহনের ধাক্কায় নিহত পথচারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ana_poribahanশাহ আলম সাইফ: সিলেটের দক্ষিণ সুরমার কদমতলীতে মঙ্গলবার সকাল ০৯টার দিকে এনা পরিবহনের বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।

এর প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী হুমায়ুন রশীদ চত্বরে সড়ক অবরোধ করেন। অবশ্য সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (সদর দক্ষিণ) জেদান আল মুসাসহ সংশ্লিষ্টদের আশ্বাসে তারা কিছুক্ষণ পর অবরোধ প্রত্যাহার করেন।

নিহত ব্যক্তির নাম আব্দুল হান্নান (৬৫)। তিনি কদমতলী স্বর্ণশিখা আবাসিক এলাকার মৃত রইছ মিয়ার পুত্র।

এডিসি জেদান আল মুসা জানান, এনা পরিবহনের একটি বাস উল্টো দিকে যাওয়ার সময় ওই পথচারীকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী রাস্তায় ব্যারিকেড দিলে পুলিশী আশ্বাসে তা প্রত্যাহার করা হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ