রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

'সীমান্ত খুলে দিন, রোহিঙ্গাদের দায়িত্ব নিতে আমরা প্রস্তুত'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহবুব সালমান
সুনামগঞ্জ

pasha‘বার্মায় মুসলিম রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধে সরকারকে কার্যকরি ভূমিকা পালন করতে হবে এবং নির্যাতিত রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশের জন্য সীমান্ত খুলে দিতে হবে। প্রয়োজনে খাবার ও চিকিৎসার ব্যবস্থা করতে আমরা প্রস্তুত রয়েছি।’

বার্মায় মুসলিম রোহিঙ্গাদের উপর নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে সোমবার সকাল ১০টায় শান্তিগঞ্জ বাজারে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র যুগ্মমহাসচিব সাবেক এমপি শাহীনুর পাশা চৌধুরী এই আহবান জানান।

উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি আব্দুল হাফিজের সভাপতিত্বে ও মাসরুর তুহিনের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী, যুগ্ম সম্পাদক মাওলানা হাম্মাদ গাজিনগরী, সহ-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, উপজেলা জমিয়তের সেক্রেটারী মাওলানা আব্দুল্লাহ, জেলা যুবজমিয়তের সভাপতি আখতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম বাহার।

দোয়া পরিচালনা করেন উপজেলা জমিয়তের নির্বাহী সভাপতি মাওলানা আফসার উদ্দীন।

মানববন্ধন শেষে ২৪ নভেম্বর সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের উদ্যোগে আয়োজিত উকাবে রাসুল সা.সম্মেলন সফলের লক্ষ্যে উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন সাবেক এমপি শাহীনূর পাশা চৌধুরী।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ