রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

উজিরপুর ডাকাতির ঘটনায় ৯ পুলিশ বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

borishalআওয়ার ইসলাম:   বরিশালের উজিরপুর হারতা পাইকারি মাছের আড়তে ডাকাতির পাশাপাশি একব্যক্তি নিহত হওয়ার ঘটনায় স্থানীয় পুলিশ ফাঁড়ির নয় সদস্যকে বরখাস্ত করা হয়েছে। আর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাফ্ফরকে এ ঘটনায় সাময়িক বরখাস্ত দেখানো হয়েছে।

বুধবার (২৩ নখেম্বর) সকালে বিষয়টি সাংবাদিকদের জানান বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন ও পুলিশ সুপার এস এম আকতারুজ্জামান।

এর আগে মঙ্গলবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ৫টার দিকে হারতা বাজারের পাইকারি মাছের আড়তে এক দল ডাকাত বোমা ফাটিয়ে ব্যবসায়ীদের ওপর ব্যাপক হামলা চালায় এবং মালমাল লুটপাট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের হামলায় সোহরাব ব্যাপারি নামে এক মাছ ব্যবসায়ী মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীদের অভিযোগ, ওইদিন পুলিশ চাইলে ডাকাতদের বাধা দিতে পারতেন। কিন্তু বোমাবাজি, লুটপাট ও ব্যবসায়ীদের ওপর হামলার সময় পুলিশ ঠুটো জগন্নাত হয়ে দাঁড়িয়ে ছিলো। এ নিয়ে পুলিশের সঙ্গে স্থানীয়দের বিরোধ দেখা দেয়। এ সময় জাফর নামে এক পুলিশ সদস্য স্থানীয়দের রোষানলেও পড়েন।

মাছের আড়তে ডাকাত দল হামলা চালিয়ে ৫০ লাখ টাকা নিয়ে সন্ধ্যা নদী দিয়ে স্পিডবোট যোগে পালিয়ে যায় বলেও জানান স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা. হরেন রায়।

এবিআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ