শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

‘জীব হত্যা মহাপাপ প্রচারকারীরাই জীব হত্যায় শীর্ষে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

demra

আওয়ার ইসলাম: রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকারের নির্যাতন বন্ধ ও বাংলাদেশে তাদের জন্য সীমান্ত খুলে দেয়ার দাবিতে অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি ও বেফাকুল মাদারিসিল কওমিয়ার উদ্যোগে ঢাকার ডেমরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) সকালে ডেমরার প্রায় দশটি মাদরাসার ছাত্র শিক্ষকসহ ধর্মপ্রাণ মুসল্লি এতে অংশ নেন।

বক্তারা বলেন, মিয়ানমার সরকার যে অমানবিক হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে আরাকানের নিরীহ মুসলিমদের ওপর তা পাশবিকতাকেও হার মানিয়ে গেছে। অথচ এই বৌদ্ধরা সারা জীবন জীব হত্যা মহাপাপ বলে প্রচার করে আসছে। তারাই যে শীর্ষ হত্যাকারী বিশ্ববাসী তা জেনে গেছে।

বক্তারা বাংলাদেশের বুদ্ধিজীবী ও সুশীল শ্রেণিকে উদ্দেশ্য করে বলেন, একজন ব্যক্তিকে থাপ্পর দিলেও যেখানে প্রতিবাদে উঠে পড়েন সেখানে মিয়ানমারে একটা জাতিকে একটা অঞ্চলকে এলাকা থেকে নিশ্চিহ্ন করা হচ্ছে আপনারা নিশ্চুপ কেন। কোথায় আপনাদের মানবতাবোধ ও মনুষত্ব।

demra2

অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি ‘র আমির আলহাজ্ব আকিকুর রহমান নান্নু মুন্সি’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, নরাইবাগ ইসলামিয়া মাদরাসার মুহতামিম মুফতি মানযুর আহমাদ, ভাইস প্রিন্সিপ্যাল মুফতি আব্দুল মুকিত, মাদানি নগর মাদসার মাওলানা বশিরুল্লাহ এবং মাদরাসা উসমান ইবনে আফফান রা. এর মুহতামিম মাওলানা মাহমুদ হাসান।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, মাওলানা আবু বকর, মাওলানা জামাল উদ্দিন , মাওলানা নাসিম রেজা , মাওলানা শিব্বির আহমাদ জুনায়েদ, মাওলানা শায়েখ আহমাদ, মাওলানা আবুল হাশেম, মাওলানা জামিল আহমাদ প্রমুখ।

মানববন্ধনে অংশ নেয়া মাদরাসাগুলোর মধ্যে রয়েছে, মাদ্রাসা উসমান ইবনে আফফান রা., দারুস সুন্নাহ পাইটি মাদরাসা, ডেমরা, নরাইবাগ ইসলামিয়া মাদরাসা, ডেমরা, জামেয়া রহমানিয়া কোনাপাড়া, ডেমরা, জামেয়া নেজামিয়া কাসেমুল উলুম, ডেমরা, জামেয়া কারিমিয়া নান্নু মুন্সি, ডেমরা, জামেয়া ইমদাদিয়া সানাড়পাড়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ