রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

বগুড়ায় চলছে আঞ্চলিক বিশ্ব ইজতেমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ijtema-in-bogoraআওয়ার ইসলাম:  বগুড়া শহরতলির ঝোপগাড়ি এলাকায় প্রথমবারের মতো বৃহস্পতিবার বাদ ফজর থেকে শুরু হয়েছে তিনদিনব্যাপী তাবলীগ জামায়াতের বিশ্ব ইজতেমা। আজ চলছে তার দ্বিতীয় দিন।

তাবলীগের নীতি নির্ধারণী সুরা সদস্যদের অন্যতম মারকাজ মসজিদের খতিব মুফতি মাওলানা মশিউর রহমান বলেন, বগুড়ায় এই প্রথমবারের মতো এত বড় আয়োজন । এখানে শৃঙ্খলা রক্ষায় মুসল্লিদের ২৬টি শাখায়  ভাগ করা হয়েছে।

কেবল দেশের বিভিন্ন জেলার নয়; কানাডা, আমেরিকা, সোমালিয়া, দক্ষিণ আফ্রিকা, মরক্কো, অস্ট্রেলিয়াসহ অনেক দেশ থেকে ধর্মপ্রাণ মুসুল্লিরা এসেছেন বলে জানান তিনি।

চিকিৎসা সেবায় নিয়োজিত আছে দুটি ক্যাম্প। আইন-শৃংখলা রক্ষায় প্রশাসনেরও আছে ব্যাপক প্রস্তুতি। তিনি আরও বলেন, ইজতেমায় ইসলামের সুমহান বাণী, তাওহীদ তথা একত্ববাদের দাওয়াত পৌঁছে দেওয়া ও দ্বীন সম্পর্কে সবাইকে জানানোই হচ্ছে তাবলীগের প্রধান কাজ। ২৬ নভেম্বর শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে  শেষ হবে বগুড়ার বিশ্ব ইজতেমা।

এবিআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ