শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

মিয়ানমারের ৯১ নাগরিককে বিজিপির কাছে হস্তান্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 mianmarআওয়ার ইসলাম: বর্ডার গার্ড বাংলাদেশ মিয়ানমারের ৯১ নাগরিককে  দীর্ঘ কারাভোগ শেষে মুক্তি দিয়েছে। মুক্তির পর পরই তাদের মিয়ানমার বিজিপির কাছে হস্তান্তর করা হয়। বুধবার সকাল ১০টায় বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বাংলাদেশের ভেতরে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বিজিবির কক্সবাজার সেক্টরের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল আনিসুর রহমান, ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ,  জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরুল কায়েস উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন।
কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, সকাল ১০টার দিকে বৈঠক শুরু হয়। সাড়ে ১০টার দিকে তাদেরকে বিজিপির কাছে হস্তান্তর করা হয়। বিভিন্ন সময় বঙ্গোপসাগরে নৌ বাহিনীর কোস্টগার্ডের কাছে আটক হয়েছিল। দীর্ঘ কারাভোগ শেষে আজ কক্সবাজার জেলা কারাগার থেকে তাদেরকে বৈঠকের মাধ্যমে হস্তান্তর করা হয়।

 হস্তান্তর হওয়া এসব মিয়নমারের নাগরিক ২০১৫ সালের বঙ্গোপসাগরে নৌ বাহিনীর হাতে আটক হয়েছিল।

এবিআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ