বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

চাপের মুখে বৈঠকে বসছেন সুচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

suchi3আবিদ আনজুম: নানামুখি চাপে প্রথমবারের মতো নির্যাতিত মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক ফোরামে বসতে যাচ্ছেন সুচি।

মিয়ানমারের ক্ষমতাসীন দলের উপদেষ্টা ও শান্তিতে নোবেল বিজয়ী নেত্রী অং সাং সুচি সোমবার রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আসিয়ানের এক অনির্ধারিত বৈঠক ডেকেছেন। খবর এশিয়ান রিভিউয়ের।

আগামী ১৯ ডিসেম্বর ইয়াঙ্গুনে আসিয়ানভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে এই বৈঠক হবে। বৈঠকে মুসলিম রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক উদ্বেগের বিষয়ে মিয়ানমার সরকারের অবস্থান তুলে ধরবেন সুচি।

গত ৯ অক্টোবর থেকে রাখাইন রাজ্যে অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। সেখানে রোহিঙ্গাদের ওপর হত্যাযজ্ঞ, নির্যাতন ও ধর্ষণের ঘটনায় বিভিন্ন দেশ এবং মানবাধিকার সংস্থা উদ্বেগ প্রকাশ করে আসছে।

এমনকি শান্তিতে নোবেল পাওয়া সুচির নোবেল ফিরিয়ে নিতে পিটিশনেরও দাবি জানিয়েছে লাখো মানুষ।

জাতিসংঘের হিসাবে, সেনা নির্যাতনের মুখে প্রাণ বাঁচাতে ইতিমধ্যে ২২ হাজার রোহিঙ্গা নদী পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। আসিয়ানের সদস্য হিসেবে রোহিঙ্গা ইস্যুতে মুসলিম দেশ মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক মিয়ানমার সরকারের অবস্থানের কড়া সমালোচনা করেছেন।

প্রতিদিন কুইজ প্রতিদিন ৩০০ টাকার বই জিততে ক্লিক করুন... 
আর ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেটনো মার্সুদি গত ৬ ডিসেম্বর মিয়ানমারের রাজধানী নাইপেদোতে গিয়ে সুচির সঙ্গে দেখা করে রোহিঙ্গা ইস্যুতে তার সরকারের কড়া অবস্থানের কথা জানিয়ে এসেছেন।

এছাড়া এ সপ্তাহের শেষ দিকে ইন্দোনেশিয়ার বালিতে আসিয়ানের জ্যেষ্ঠ নেতারা মিলিত হতে যাচ্ছেন। মূলত ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ অনির্ধারিত বৈঠকের পরিকল্পনা করেছে।

সেখানে আসিয়ানের সদস্য দেশগুলোর প্রতিনিধিরা বিশ্বায়নের ফলে পরিবর্তিত জলবায়ু এবং এ ক্ষেত্রে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নীতি এবং রোহিঙ্গা ইস্যুতে বিষয়ে আলোচনা হবে।

এ আলোচনার আগেই সুচি রোহিঙ্গা ইস্যুতে সরকারের অবস্থান তুলে ধরতে আসিয়ানের নেতাদের তার দেশে যাওয়ার আহ্বান জানালেন।

আরআর

http://ourislam24.com/2016/12/12/%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%B9%E0%A6%B2-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AA%E0%A7%81/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ