রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২

নির্বাচনী প্রতীকে আর থাকছে না দাঁড়িপাল্লা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

daripallaআওয়ার ইসলাম: নির্বাচনী প্রতীকে আর থাকছে না দাঁড়িপাল্লা। সুপ্রিমকোর্ট  আজ এমনই রায় দিয়েছে। বিষয়টি বুধবার নির্বাচন কমিশনকে জানানো হবে বলে জানা গেছে।

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ।

তিনি জানান, সুপ্রিম কোর্টের মনোগ্রাম দাঁড়িপাল্লা হওয়ায় গতকাল (সোমবার) অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোনও রাজনৈতিক দলকে প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা বরাদ্দ দেয়া হবে না। যেহেতু এটি ন্যায় বিচারের প্রতীক সেহেতু এটি কাউকে দলীয় প্রতীক হিসেবে ব্যবহার করতে দেয়া হবে না।

সাব্বির ফয়েজ আরও জানান, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার সভাপতিত্বে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট দুই বিভাগের বিচারপতিরা ওই সভায় উপস্থিত ছিলেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ