রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত

ওমরা ভিসায় সৌদি থেকে গেলে কঠোর শাস্তির আইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Haj-Top20160803120119দিদার শফিক: ওমরা পালনের উদ্দেশ্যে মক্কা-মদিনায় গমনকারীরা ওমরা ভিসার মেয়াদ থাকা অবস্থায়ই নিজ দেশে ফিরে যেতে হবে।

সৌদি সরকার বহিরাগত ওমরা পালনকারীদের সতর্ক করে বলেন, ওমরা পালনকারীরা ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর সৌদি আরবে রয়ে গেলে তাকে ৫০ হাজার থেকে ১ লাখ রিয়াল অর্থদণ্ডে দণ্ডিত করা হবে। এরসঙ্গে এক বছর কারাদণ্ডও হতে পারে।

আরব সংবাদ মাধ্যম আল আরাবিয়্যাহ ডটনেট একথা জানায়।

সৌদি সরকার বলেন, ভিসা সেবাপ্রদানকারী কোম্পানি এবং ওমরা ও হজ সফর পরিচালনাকারী দায়িত্বশীলগণ দেরি করা ওমরা পালনকারীদের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনতিবিলম্বে অবগত করবে। অবগত না করালে এদেরও ১ লাখ রিয়াল অর্থদণ্ডে দণ্ডিত করা হবে।

সৌদি কর্তৃপক্ষ ওমরা সেবা প্রদানকারী কোম্পানিগুলোকে সর্তক করে বলেন, ওমরা ভিসার কানুনের খেলাফ জড়িত ব্যবসায়িক সংস্থাগুলো এবং সৌদি আরবে ওমরা পালনকারীদের সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও আইনানুগ কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে। যারা বহিরাগত ওমরা পালনকারীদের আইনবিরুদ্ধ সহায়তা করে এবং নিজ দেশে ফিরে যেতে বিলম্বকারী ওমরা পালনকারীদের যারা হেফাজত করে তাদেরও ১ লাখ টাকা জরিমানা করা হবে। কোম্পানির ডিরেক্টরের এক বছরের জেল ও এদেশ থেকে পাঠিয়ে দেওয়ার শাস্তিও প্রদান করতে পারে।

সূত্র: কুদরত ডটকম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ