রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত

মিথ্যা তথ্যের কারণে রামদেবের প্রতিষ্ঠানকে ১১ লাখ জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

business_card_large_patanjali_front(1) copyআওয়ার ইসলাম: বিজ্ঞাপনে মিথ্যা তথ্য দেয়ায় বাবা রামদেবের প্রতিষ্ঠান পতঞ্জলীকে ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। উত্তরখণ্ডের হরিদ্বার জেলার খাদ্য নিরাপত্তা সংস্থা ২০১২ সালে পতঞ্জলির তেল, মধুসহ বেশ কয়েকটি দ্রব্যর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছিল।

সেসময় অভিযোগ করা হয়েছিল, রামদেবের সংস্থা এই দ্রব্যের বিজ্ঞাপনে যে তথ্য দিয়েছে তা মিথ্যা এবং ক্রেতাদের এই তথ্য বিভ্রান্ত করছে। সেই মামলারই রায় দিয়েছে উত্তরখণ্ডের একটি আদালত।

আদালত জানিয়েছে, এই দ্রব্য খাদ্য নিরাপত্তা বিষয়ক আইনের ধারা ৫২-৫৩ ভঙ্গ করেছে। পাশাপাশি ২৩.১(৫) ধারায় খাদ্য প্যাকেজিং ও লেবেলিংয়ের নিয়মও মানা হয়নি।

এ বছরের শুরুতেই বিভ্রান্তিকর বিজ্ঞাপন দেওয়ার জন্য পতঞ্জলিকে সতর্ক করেছিল জাতীয় বিজ্ঞাপন মান নির্ধারণ সংস্থা এএসসিআই। এক্ষেত্রে, পতঞ্জলি কাচ্চিঘানি তেলের উদারণ দিয়ে খাদ্য নিরাপত্তা সংস্থা জানিয়েছে, যে ধরণের প্রাকৃতিক উপাদান তেলে থাকার কথা বলে বিজ্ঞাপনে দাবি করা হয়েছে সে সবের কোনো কিছুই সেখানে নেই। তাই বিজ্ঞাপনটিকে বিভ্রান্তিকর বলা যায়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ