রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ডাক্তার যখন ধর্ষক, পল্লী চিকিৎসক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম ওমর ফারুক আজাদ
ফটিকছড়ি

dhorshonফটিকছড়িতে ধর্ষণের অভিযোগে নজরুল ইসলামে (৩৮) নামের এক পল্লী চিকিৎসকে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৯ উপজেলার দাঁতমারা ইউনিয়নের ৯ নং ওয়াডের নতুন পাড়ায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, পল্লীর চিকিৎসক নজরুলের বাড়িতে দীর্ঘ দিন ধরে কাজ করছে হাসিনা বেগম (৫২)। কাজ সেরে সে রাতে ঘুমিয়ে যায়। ঘরে পল্লী চিকিৎসকের বৌ না থাকায় হাসিনা বেগমকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে ধর্ষণ করে বলে এলাকাবাসীরা জানায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জ্ঞান ফিরে সব কিছু এলোমেলো দেখে হাসিনা বেগম চিকিৎসকের চেম্বারে গিয়ে বাগবিতন্ডায় জড়িয়ে পড়লে এলকাবাসী এগিয়ে এসে চিকিৎসককে উত্তম মাধ্যম দিয়ে আটক করে পুলিশে সোর্পদ করে।

খবর পেয়ে দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই ফজলুল করিম পল্লী চিকিৎসক নজরুল ইসলামকে আটক করে। সে দাঁতমারা নতুনপাড়াস্থ ডাক্তার নজরুল ইসলাম বাড়ির নরুল ইসলামের পুত্র।

এ ব্যাপারে ভূজপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে এস.আই ফজলুল করিম জানায় ।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ