রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

নরসিংদীর প্রবীন আলেমের মৃত্যু 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উমায়ের আহমাদ
নরসিংদী প্রতিনিধি

narshindi3নরসিংদী পুরাতন বাসট্যান্ড মসজিদের খতিব হাফেজ মাওলানা তাজুলইসলাম সোমবার বিকাল ৪:৪৫ মিনিটে নরসিংদীর সদর হাসপাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন৷ ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মাওলানা তাজুলইসলাম বাংলাদেশ খেলাফত মজলিস নরসিংদী জেলার সিনিয়র সহ-সভাপতি ছিলেন।

তার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়বে আমীর মাওলানা ইসমাঈল নুরপরী ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

শোকবাণীতে নেতৃদ্বয় বলেন, তিনি শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. এর ডাকে খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হয়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দ্বীন কায়েমের নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে গেছেন। সামাজিক ক্ষেত্রে তার অসংখ্য অবদান রয়েছে।

কুমিল্লার দাউদকান্দীতে জন্ম নেয়া এই আলেম বাল্যকালেই এতিম হয়ে যান। পরবর্তিতে মাদারাসায় পড়ে আলেম হয়ে নরসিংদীর পুরাতন বাসট্যান্ড জামে মসজিদে দীর্ঘ ৪৫ বছর ইমামতি করেন৷

মৃত্যু কালে তার বয়স ছিল ৬৫ বৎসর৷ দুই পরিবারে ৮ ছেলে ও ৬ মেয়ে রেখে যান। ছেলেদের মধ্য থেকে ৫ ছেলেকেই আলেম ও মেয়েদের আলেমা বানান৷

আজ সকালে নরসিংদী সরকারি মাঠে জানাজা শেষে গাবতলিলে তার মায়ের কবরে পাশে দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে৷

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ