বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

আমেরিকার মুসলিমদের জন্য এগিয়ে এলেন ওবামা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

obamaআওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের মুসলিমদের জন্য এগিয়ে এসেছেন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা তিনি মুসলিমদের ওপর ভিসা প্রদানে যে কড়াকড়ি আইন ছিল এবং যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় বিশেষ নিবন্ধন কর্মসূচি পুণরায় চালুর চেষ্টা চলছি সেটি বন্ধ করে দিয়েছেন।

প্রেসিডেন্ট বারাক ওবামার নির্দেশে ২২ ডিসেম্বর মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয় ‘ন্যাশনাল সিকিউরিটি এন্ট্রি-এক্সিট রেজিস্ট্রেশন সিস্টেম’ (এনএসইইআরএস) কে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

এর ফলে দায়িত্ব গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প চাইলেই মুসলমানদের যুক্তরাষ্ট্রে প্রবেশকালে বিশেষ কড়াকড়ি এবং মুসলিম অভিবাসীদের বিশেষ নজরদারি করতে পারবেন না।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের নির্দেশ অনুযায়ী ২০০৩ সালে ‘এনএসইইআরএস’ চালু করা হয়। প্রথম দফায় ইরান, ইরাক, লিবিয়া, সুদান এবং সিরিয়ার নাগরিকদের জন্যে এ প্রক্রিয়া বহাল হয়। এরপর দ্বিতীয় দফায় যুক্ত করা হয় আফগানিস্তান, আলজেরিয়া, বাহরাইন, ইরিত্রিয়া, লেবানন, মরক্কো, উত্তর কোরিয়া, উমান, কাতার, সোমালিয়া, তিউনিসিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেনকে। তৃতীয় দফায় পাকিস্তান ও সৌদি আরব। শেষ দফায় বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, জর্দান এবং কুয়েতকে অন্তর্ভুক্ত করা হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ